Logo

মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি, চাপে নিম্নআয়ের মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৪:৫৬
মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি, চাপে নিম্নআয়ের মানুষ
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছে। তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি এখনো ০ দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট বেশি। ফলে মূল্যস্ফীতি কমলেও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়ের চাপ পুরোপুরি কমেনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে জুনে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট।

শহরের তুলনায় গ্রামাঞ্চলে এখনো মূল্যস্ফীতির হার কিছুটা বেশি। জুলাইয়ে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। শহরে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ০ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট বেশি ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ১৬ শতাংশে, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কিছুটা কমেছে, তবে তা এখনো ৯ শতাংশের ঘরে রয়েছে। জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। জুনে এ হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

বিবিএস বিভিন্ন ধরনের পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও যাচাইয়ের মাধ্যমে ভোক্তা মূল্যসূচক তৈরি করে। সাধারণ, খাদ্য ও খাদ্যবহির্ভূত—এই তিন শ্রেণিতে মূল্যসূচকের তথ্য প্রকাশ করা হয়।

পয়েন্ট-টু-পয়েন্ট হিসাবে জুলাইয়ের ৮ দশমিক ৩২ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো, ২০২৫ সালের জুলাইয়ে কোনো পণ্য কিনতে ১০০ টাকা খরচ হলে একই পণ্য কিনতে ২০২৬ সালের জুলাইয়ে ব্যয় করতে হয়েছে ১০৮ টাকা ৩২ পয়সা।

বিজ্ঞাপন

গ্রামাঞ্চলের হিসাবে দেখা যায়, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। জুনে এ হার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ে কমে ৯ দশমিক ৫৩ শতাংশে নেমেছে, যা জুনে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

শহরাঞ্চলেও খাদ্য মূল্যস্ফীতি কমেছে। জুলাইয়ে এ হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২১ শতাংশে। জুনে ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ে কমে ৮ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। জুনে এ হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মূল্যস্ফীতি কমার পাশাপাশি জুলাইয়ে মজুরি বৃদ্ধির হারও সামান্য বেড়েছে। এ মাসে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২২ শতাংশে। তবে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার এখনো কিছুটা কম। ফলে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতায় স্বস্তি ফিরেছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD