Logo

বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০১
বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এখন বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বিদ্যমান ভ্রমণসুবিধায় পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনা করেই ভ্রমণ কোটার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তে প্রাপ্তবয়স্কদের বার্ষিক ভ্রমণ কোটা এক ধাপে ৬ হাজার ডলার বাড়ানো হয়েছে। ফলে আগের ১২ হাজার ডলারের সীমা থেকে ৫০ শতাংশ বেড়ে এখন তা ১৮ হাজার ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এই সুবিধা একটি পঞ্জিকাবর্ষের জন্য কার্যকর থাকবে।

১২ বছরের কম বয়সী শিশুদের ভ্রমণ কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।

অর্থাৎ প্রাপ্তবয়স্কদের নতুন সীমা ১৮ হাজার ডলার হওয়ায় ১২ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে সর্বোচ্চ প্রযোজ্য সীমা হবে ৯ হাজার ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ মার্কিন ডলারে নেওয়ার সুযোগ থাকছে না। নগদ ডলার নোটের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যমান বিধান অনুযায়ী, একজন ভ্রমণকারী তার বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন। অবশিষ্ট বৈদেশিক মুদ্রা অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ল।

তবে নগদ ডলার বহনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার ডলারের বিদ্যমান সীমা অপরিবর্তিত থাকছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD