শেওলা স্থলবন্দর দিয়ে আবারও আসছে কয়লা-পাথর

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এ বাণিজ্যিক কার্যক্রম চালুর বিষয়ে দুই দেশের ব্যবসায়ীরা সম্মত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিমের প্রতিনিধিদের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।
আলোচনায় সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠকের পর শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি পুনরায় চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছান ব্যবসায়ী নেতারা।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সভায় করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিমের সদস্যদের পাশাপাশি সিলেটের কয়লা ও পাথর আমদানিকারক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা ও পাথরের আমদানি কার্যক্রম আবার সচল হবে। এতে সীমান্তকেন্দ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ডও বাড়ার সুযোগ তৈরি হবে।








