Logo

আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, চালু থাকবে যেসব সেবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১২:০৫
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, চালু থাকবে যেসব সেবা
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে নিয়মিত কার্যক্রম। ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালুর কথা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকের শাখাভিত্তিক লেনদেন বন্ধ থাকবে।

তবে এই ছুটির মধ্যেও গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে কিছু বিকল্প সেবা চালু থাকবে। ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে। পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের নির্ধারিত শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে।

ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ব্যাংক বন্ধ থাকার কারণে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে কোনো লেনদেন হবে না। নির্ধারিত ছুটি শেষ হলে আগামী রোববার থেকে দুই বাজারে নিয়মিত লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

ছুটিতে যেসব সেবা পাওয়া যাবে

এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন, নির্ধারিত বন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত ব্যাংকিং সেবা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত সেবা।

বিজ্ঞাপন

ছুটির মধ্যে ব্যাংকিং সেবা নেওয়ার প্রয়োজন হলে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা ও সংশ্লিষ্ট শাখার সময়সূচি আগে থেকে জেনে নেওয়া উচিত। এতে জরুরি লেনদেনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD