Logo

অগ্রণী ব্যাংকের নতুন এমডি ও সিইও নূর মোহাম্মদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ২০:০৩
অগ্রণী ব্যাংকের নতুন এমডি ও সিইও নূর মোহাম্মদ
ফাইল ছবি।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নূর মোহাম্মদ। এর আগে তিনি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর চুক্তিভিত্তিকভাবে এমডি ও সিইওর দায়িত্ব পালন করবেন নূর মোহাম্মদ। তাঁর নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD