Logo

এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে ফেল ৩ লাখ ৮২ হাজার পরীক্ষার্থীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৫
এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে ফেল ৩ লাখ ৮২ হাজার পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার কমার পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

বিষয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে, ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। আর আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। অর্থাৎ এই দুই বিষয়েই সবচেয়ে বেশি পরীক্ষার্থী খারাপ ফল করেছেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এতটা নিচে নামেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরা হয়।

এদিকে, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে ফেল করেছেন, তাকে শুধু সেই বিষয়গুলোতেই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD