Logo

শুটিংয়ে ব্যস্ত শাকিব-বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২২, ১০:৫৫
শুটিংয়ে ব্যস্ত শাকিব-বুবলী
ছবি: সংগৃহীত

শাকিব-বুবলীর রসায়নে মুগ্ধ দর্শক

বিজ্ঞাপন

ঢালিউডের তারকা জুটি শাকিব খান-শবনম বুবলীর রসায়নে মুগ্ধ দর্শক। বর্তমানে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা দুজনই।

আজ শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী।

বিজ্ঞাপন

জানা যায়, রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বেলা ১১টার পর লাইট-ক্যামেরার সামনে আসেন শাকিব-বুবলী। কড়া নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

শাকিব-বুবলীর শুটিং ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছোটপর্দায় নির্মাণের হাত পাকিয়ে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন তরুণ নির্মাতা তপু খান। নিজের প্রথম সিনেমার জন্য তিনি শাকিব-বুবলী জুটিকেই বেছে নিয়েছেন। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

এর আগে, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউনসহ নানা কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD