Logo

বৈশাখের গানে এআইয়ের ছোঁয়া, প্রযুক্তি ও ঐতিহ্যের নতুন মেলবন্ধন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ২০:১৭
বৈশাখের গানে এআইয়ের ছোঁয়া, প্রযুক্তি ও ঐতিহ্যের নতুন মেলবন্ধন
ছবি এআই।

বৈশাখ মানেই প্রাণের উৎসব, আর গান ছাড়া বাঙালির উৎসব তো অপূর্ণ। কিন্তু এবারের পহেলা বৈশাখের একটি গান একটু আলাদা। কারণ প্রথমবারের মতো বাংলা গানে যে সুর মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই! বাংলার চিরায়ত ঐতিহ্যের চিরাচরিত আবহের গানে এবার যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন মাত্রা।

বিজ্ঞাপন

ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন সচরাচর বৈশাখের গান মানেই ঢোল, খোল কিংবা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের কণ্ঠের মিশেল। তবে এবার সেই ধারা ভেঙে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন শ্রোতারা। আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিওর একদল তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন এ বিশেষ গানটি। গানটির কথা ও সুর বিন্যাসে মানুষের সৃজনশীলতা থাকলেও, এর মূল কণ্ঠ এবং সংগীত পরিচালনা করা হয়েছে এআই অ্যালগরিদম ব্যবহার করে।

যেভাবে তৈরি হলো এই সৃষ্টি গানটির নির্মাতাদলের অন্যতম সদস্য শাহ ইমরাউল কায়ীশ জানান, গানটি তৈরির আগে এআইকে বাংলার মাটির গান, লোকসংগীত এবং বৈশাখের চিরায়ত গানের সুরের ওপর প্রম্পট দেওয়া হয়। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন এক সুর। এমনকি কণ্ঠস্বরটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা একই সাথে আধুনিক এবং মাটির কাছাকাছি।

বিজ্ঞাপন

প্রযুক্তিবিদদের দাবি, গানটিতে এআই ব্যবহার করা হলেও এর মূল আবেগে কোনো কমতি রাখা হয়নি। অন্যদিক থেকে পহেলা বৈশাখে এআই প্রযুক্তিতে তৈরি গান মুক্তি পাওয়া প্রযুক্তি এবং সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে তৈরি এই গানটি ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম মিউজিকফ্লাক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে গানটি।

বিজ্ঞাপন

তবে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বৈশাখী গানে এআই প্রযুক্তির এই নতুন প্রয়াস দীর্ঘমেয়াদে কতটা গ্রহণযোগ্যতা পাবে, সেটিই এখন দেখার বিষয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD