Logo

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে ‘তেরে বিন টু’

profile picture
বিনোদন ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ২২:২১
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে ‘তেরে বিন টু’
ছবি: সংগৃহীত

পাকিস্তানি ড্রামা সিরিজ ‘তেরে বিন’ নতুন সিজন নিয়ে ফিরছে। দর্শকদের দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় জমজমাট রসায়ন দেখাবেন জনপ্রিয় জুটি ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি।

বিজ্ঞাপন

২০২২ সালে প্রচারিত এই নাটকটি ইউটিউবে ৪ বিলিয়নেরও বেশি ভিউ পেয়ে পাকিস্তানের বিনোদন ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। মূর্তাসিম ও মেরুবের অসাধারণ জুটি দর্শকদের মনে এখনও অমলিন।

পাকিস্তানের বিনোদন অঙ্গনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২০২৬ সালের জুনের শেষভাগ থেকে জুলাইয়ের শুরুর দিকে ‘তেরে বিন ২’-এর শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন

পাকিস্তানি ইনফ্লুয়েন্সার ও সমালোচক ডা. ইজাজ ওয়ারিস এই খবর নিশ্চিত করে বলেছেন, “তেরে বিন ২-এর কাজ চূড়ান্ত পর্যায়ে। ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি তাদের আগের চরিত্র মূর্তাসিম ও মেরুবেই ফিরে আসছেন। নির্মাতারা এখন শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন।”

প্রকাশের সময়সূচি নিয়ে ডা. ইজাজ আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৬ সালের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারির প্রথম দিকে নাটকটি প্রিমিয়ার হতে পারে।

প্রথম সিজন শেষ হওয়ার পরপরই সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াহাজ ও ইয়ুমনা ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ‘তেরে বিন ২’-এর বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা চলছিল।

বিজ্ঞাপন

এখন শুধু অপেক্ষা প্রিয় চরিত্র মূর্তাসিম ও মেরুবকে নতুন গল্পে, নতুন টুইস্টে আবার দেখার। ‘তেরে বিন ২’ যে আগের মতোই দর্শকদের মন জয় করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

দর্শকদের মধ্যে এখন থেকেই উত্তেজনা শুরু হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, এই জুটির রসায়ন আবার দেখার জন্য তারা আর অপেক্ষা করতে পারছেন না।

বিজ্ঞাপন

‘তেরে বিন’ প্রথম সিজনের সাফল্যের পর এই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। নির্মাতারা জানিয়েছেন, নতুন সিজনে গল্প আরও গভীর ও আকর্ষণীয় করার চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD