আশা ভোঁসলের সম্পদের পরিমাণ কত? জানলে চমকে যাবেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণের পর তার জীবন ও অর্জন নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। বিশেষ করে তার আর্থিক সাফল্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী এই প্রখ্যাত শিল্পী। তার মৃত্যুর পর সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আশা ভোঁসলের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০০ কোটি রুপি। সংগীতজীবনের পাশাপাশি ব্যবসা থেকেও তিনি বিপুল আয় করেছেন, যার ফলে তিনি ভারতের শীর্ষ ধনী গায়িকাদের একজন হিসেবে বিবেচিত ছিলেন।
বিজ্ঞাপন
তার আয়ের বড় অংশ এসেছে রেস্তোরাঁ ব্যবসা থেকে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাধিক দেশে তার রেস্তোরাঁ চেইনের শাখা রয়েছে, যেখানে প্রিমিয়াম ভারতীয় খাবার পরিবেশন করা হয়।
এছাড়া মুম্বাই ও পুনেতে তার একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে মুম্বাইয়ের পেডার রোডের ‘প্রভু কুঞ্জ’ অ্যাপার্টমেন্টকে অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে ধরা হয়।
সংগীতজীবনের শুরুতে সীমিত পারিশ্রমিকে গান গাইলেও পরবর্তী সময়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। রোমান্টিক, গজল ও ক্লাসিক্যালসহ বিভিন্ন ধারার গানে সমান দক্ষতা দেখিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
বিজ্ঞাপন
হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি সহ প্রায় ১৮টি ভাষায় ১ লাখ ১৫ হাজারের বেশি গান গেয়ে তিনি ভারতীয় সংগীত ইতিহাসে অনন্য স্থান তৈরি করে গেছেন।
তার প্রয়াণে এক যুগের অবসান ঘটলেও সাফল্য ও অর্জনের গল্প থেকে যাবে চিরস্মরণীয় হয়ে।








