বিনা টিকিটে দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

ঢালিউডের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের কালজয়ী সিনেমা ‘রঙিন সুজন সখী’ আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিশেষ এই প্রদর্শনীতে কোনো টিকিট লাগবে না।
বিজ্ঞাপন
আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত প্রজেকশন হলে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক প্রদর্শনী কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হচ্ছে।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। মুক্তির সময় এটি ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। বিশেষ করে যারা সালমান শাহকে বড় পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিট বা আগাম নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে আসন সীমিত হওয়ায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
আয়োজকরা চলচ্চিত্রপ্রেমীদের নির্ধারিত সময়ের আগে উপস্থিত হয়ে এই ক্লাসিক সিনেমাটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।








