Logo

শুটিং শেষ, ঈদে আসছে সালমানের ধামকা

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২২, ১৩:৫৫
শুটিং শেষ, ঈদে আসছে সালমানের ধামকা
ছবি: সংগৃহীত

ম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি  ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

গত শনিবার (৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যম টুইটার এই সিনেমার একটি শুটিং শেষের ঘোষণা দিয়েছেন ‘ভাইজান’। শুটিং সেটের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুটিংয়ের কাজ শেষ। আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রিন্টেট কালো জ্যাকেট আর সালমান খানের মাথায় লম্বা চুল । গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে এই ছবির শেষ অংশের শুটিং সারছিলেন ‘দাবাং’ অভিনেতা।  ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতি প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD