ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়াতে’ জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘প্রেম দাও’ খ্যাত সংগীতশিল্পী রবি চৌধুরী।
বিজ্ঞাপন
সাবেক স্ত্রী ডলি সায়ন্তনী–র সঙ্গে বিচ্ছেদের পেছনের কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন এক চাঞ্চল্যকর অভিযোগ।
রবির দাবি, ডলির মোবাইল ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের সূত্রপাত। বিষয়টি নিয়ে প্রশ্ন জাগলে তিনি ডলির অভিভাবক হিসেবে তার বড় ভাই বাদশা বুলবুলকে ডেকে নম্বরটি যাচাই করেন। যাচাইয়ে জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। এরপরই সন্দেহ আরও জোরালো হয় বলে জানান রবি।
বিজ্ঞাপন
পডকাস্টে তিনি বলেন, কোরিয়ায় অবস্থানকালে বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, যিনি সেখানে তাদের গাড়ি চালাতেন। পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে ডলির সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন রবি। তার ভাষ্য অনুযায়ী, ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা নম্বরটি ওই ব্যক্তিরই ছিল।
রবি চৌধুরীর দাবি, বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, ঘটনাটি প্রকাশ্যে এলে ডলি গণমাধ্যমের কাছে ওই ব্যক্তিকে ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে বিচ্ছেদের কয়েক মাস পর ডলির ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার ঘটনা আবারও আলোচনায় আসে।
রবির বক্তব্য, এসব ঘটনার মধ্য দিয়েই তার সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে। তবে এ বিষয়ে ডলি সায়ন্তনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








