Logo

বিয়ের খুশিতে ভারতজুড়ে মিষ্টি বিলাচ্ছেন বিজয়-রাশমিকা

profile picture
বিনোদন ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৪:৫৪
বিয়ের খুশিতে ভারতজুড়ে মিষ্টি বিলাচ্ছেন বিজয়-রাশমিকা
ছবি: সংগৃহীত

সদ্যই বিয়ের পিঁড়ি থেকে উঠে সুখের দাম্পত্য কাটাচ্ছেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আট বছরের সম্পর্কের পরিণতি হিসেবে নিজেদের সুখী দাম্পত্য জীবন শুরু কররেছে। কাজেই এই তারকা দম্পতি নিজেরা যেমন একে অপরকে পেয়ে আনন্দে ভাসছেন, তেমনি তাদের অনুরাগীরাও উচ্ছ্বসিত। এবার এই তারকা দম্পতি নিলেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত; ভারতের প্রায় সব রাজ্যের মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিলিয়ে দিতে চান তারা। ইতোমধ্যে তারা এই কার্যক্রম শুরু করেছেন।

বিজ্ঞাপন

গত রবিবার ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরে ট্রাকভর্তি মিষ্টি পৌঁছে এই আয়োজন শুরু করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, বিজয় ও রাশমিকা নিজ হাতে ভক্তদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।

দুই তারকা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন। ভারতীয় ঐতিহ্য মেনে মিষ্টিমুখ করার রীতি মেনে আমরা বিভিন্ন রাজ্যের মন্দিরে খাবার ও মিষ্টি পাঠিয়েছি।”

বিজ্ঞাপন

একই সঙ্গে তারা বিশেষ ‘অন্নদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে খাবার পরিবেশন করার উদ্যোগ নেন। এই তালিকায় তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালাসহ ভারতের প্রায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন এই তারকা যুগল। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি তথা তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তারা। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD