Logo

আলভীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইকরার পরিবার

profile picture
বিনোদন প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৩:২৫
আলভীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইকরার পরিবার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী আফরা ইবনাত ইকরা। এ ঘটনায় ইকরার পরিবার আত্মহত্যার জন্য আলভীকে দায়ী করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ডিওএইচএসের বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, শুনেছি তিনি একজন অভিনেতার স্ত্রী। গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা পরে জানতে পারি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করছে পুলিশ।

ইকরার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। রবিবার (১ মার্চ) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক ইকরার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আলভীর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD