Logo

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৮
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

অভিনেতা বর্তমানে নেপালে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কথা বলার মতো অবস্থায় আমি এখন নেই।

জাহের আলভী ও ইক্রার সম্পর্কের শুরু ২০১০ সালের ৯ নভেম্বর। তখন তারা মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। দম্পতির এক কন্যা সন্তান রয়েছে, নাম প্রিয়মায়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD