Logo

পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন—আলভীর স্ত্রীর মৃত্যুর নেপথ্যে কী?

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৩
পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন—আলভীর স্ত্রীর মৃত্যুর নেপথ্যে কী?
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাথ খান ইকরা-র আকস্মিক মৃত্যু ঘিরে শোকের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অভিনেত্রী ইফফাত আরা তিথি-র সঙ্গে আলভীর সম্পর্ক নিয়ে আগের কিছু কানাঘুষা নতুন করে আলোচনায় আসে। অনেকে দাবি করছেন, এই বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো মেলেনি।

বিজ্ঞাপন

এর মধ্যে মৃত্যুর আগের দিন আলভীর একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের নজর কাড়ে। তিথির জন্মদিন উপলক্ষে দেওয়া ওই পোস্টে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে তাকে ‘সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট’ বলে উল্লেখ করেন তিনি। এ নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।

অন্যদিকে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্বামী-স্ত্রীর দুজনের ফেসবুক প্রোফাইলে দেওয়া রহস্যময় স্ট্যাটাস আলোচনায় আসে। শুক্রবার রাত ৩টা ১৩ মিনিটে আলভী লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।” এর কয়েক ঘণ্টা পর সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাসিমুখের ছবি পোস্ট করে ইংরেজিতে লেখেন, “কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে… কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।”

এই পাল্টাপাল্টি পোস্টকে ঘিরে নেটিজেনদের একাংশ দাম্পত্য কলহের ইঙ্গিত দেখছেন। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু নিশ্চিত করেননি।

বিজ্ঞাপন

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নেপাল থেকে আবেগঘন বার্তা দেন আলভী। তিনি জানান, কেন ইকরা এমন সিদ্ধান্ত নিলেন তা তার জানা নেই। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এবং দেশে ফিরে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাসার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনগতভাবে মৃত্যুর কারণ স্পষ্ট করা হবে।

বিজ্ঞাপন

এদিকে বিনোদন অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ইকরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ কী—তা জানতে এখন সবার নজর তদন্তের ফলাফলের দিকে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD