Logo

‘সেই রাতের জাদু ভুলব না’, সেরা মুহূর্তের কথা জানালেন রাশমিকা

profile picture
বিনোদন ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ২০:০৩
‘সেই রাতের জাদু ভুলব না’, সেরা মুহূর্তের কথা জানালেন রাশমিকা
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম।

বিয়ের আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল যেন এক রোমাঞ্চকর গল্প। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ রাতের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

সেই রাতের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা লিখেছেন, এটা এমন একটা দিন ছিল যেদিন আমি আর বিজয় আলাদা ছিলাম না, আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের সবাইকে খুশি করতে চেয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাতের মধ্যে এটা একটি। আমরা সারা রাত নাচ-গান করেছি। সেই রাতের জাদু আমি কখনও ভুলব না।

সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানে দুজনে রাজকীয় লুকে ধরা দেন। বিজয় নেভি ব্লু ও অ্যাকোয়া ব্লু রঙের ভারতীয় পোশাকে সেজেছিলেন, গলায় ছিল পান্না সবুজ লকেট। রাশমিকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা। নাচে-গানে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। দুই তারকা যুগল একসঙ্গে পারফর্মও করেন। এমনকি ভিন্টেজ গাড়িতে চড়ে ভেন্যুতে গ্র্যান্ড এন্ট্রিও করেন তারা।

বিজ্ঞাপন

বিয়ের আনুষ্ঠানিকতার পর বর্তমানে বিবাহোত্তর নিয়ম পালন ও পারিবারিক কাজকর্মে ব্যস্ত এই জুটি। তেলেঙ্গানার গ্রামের বাড়িতে গিয়ে সত্যনারায়ণ পূজা প্রদান করেন। সেইসঙ্গে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন।

আগামীকাল (৪ মার্চ) হায়দরাবাদে তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে। তারকাখচিত সেই অনুষ্ঠানের ঝলক দেখার জন্য ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

এই রাতের আবেগমাখা মুহূর্তগুলো ভাগ করে নিয়ে রাশমিকা ও বিজয় যেন ভক্তদেরও সেই বিশেষ আনন্দ অনুভব করাতে চেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD