Logo

সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ

profile picture
বিনোদন প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৪:৪১
সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয় দক্ষতায় অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক আবেগঘন পোস্টে নিজের ভেতরের লড়াই ও মানসিক অবস্থার কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন।

আয়নায় নিজের দিকে তাকিয়ে হঠাৎ এক অস্বস্তিকর অনুভূতির মুখোমুখি হওয়ার কথা জানিয়ে সুনেরাহ লেখেন, আজ যখন আমি আয়নায় তাকালাম, নিজের চোখে এমন কিছু দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু, যা আমি নিজের মধ্যে দেখতে চাই না—তা বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক—যাই বলুন না কেন।

বিজ্ঞাপন

তিনি জানান, অনুভূতিটির পেছনে নির্দিষ্ট কোনো কারণ ছিল না, তবুও সব কিছু যেন ঠিকঠাক লাগছিল না। তার ভাষায়, আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য। কিন্তু তবুও ভেতরে কোথাও যেন শূন্যতা কাজ করছিল।

অভিনেত্রী আরও বলেন, জীবনের অনেক কঠিন পথ তিনি নীরবে পাড়ি দিয়েছেন, যেগুলো নিয়ে খুব বেশি কথা বলেন না। “সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না,”—লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে নিজের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ জানান, তিনি হাসিমুখেই সামনে এগোতে চান। “আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সঙ্গে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।”

ভক্তদের অনেকেই তার এই খোলামেলা স্বীকারোক্তিকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন এবং তাকে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD