Logo

সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৩, ১১:৪০
সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান
ছবি: সংগৃহীত

একটা মামলা দায়ের করেছি। এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে ২/১ দিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে।

বিজ্ঞাপন

প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে  মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বিজ্ঞাপন

সমসাময়িক ঘটনা নিয়ে ২/১ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন বলে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

শাকিব খান বলেন, একটা মামলা দায়ের করেছি। এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে ২/১ দিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে। সেখানেই আলাপ করবো।

তিনি আরও বলেন, আদালত সমস্ত কিছু দেখেছেন, আমলে নিয়েছেন। আমরা সবাই খুব আনন্দিত, খুশি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD