Logo

পরীমণি হাসপাতালে ভর্তি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০২:৪৮
পরীমণি হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ১৩ মে পরীমণি ফেসবুকে জানিয়েছিলেন অসুস্থ তিনি। ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর তার।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন।  একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে থাকার তথ্যটি এ চিত্রনায়িকা নিজেই জানিয়েছেন।

সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ১৩ মে পরীমণি ফেসবুকে জানিয়েছিলেন অসুস্থ তিনি। ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর তার।

বিজ্ঞাপন

এ খবর প্রকাশ্যে আসার পরদিনই পরী জানান, শরীর আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কয়েকটি ছবিও সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন তিনি। এছাড়া পরীমণি যে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি, সেটিও পোস্টের চেকইনে জানান।

বিজ্ঞাপন

রবিবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ এরপর সেই পোস্টে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD