Logo

ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা ও গয়না নিয়ে চলে গেছে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা ও গয়না নিয়ে চলে গেছে
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ঢালিউডের নবাগত অভিনয়শিল্পী সুবাহ। বেশ কয়েকটি মুক্তিপ্রাপ্ত নাটকে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রাঙ্গনেও পা বাড়িয়েছেন। ইতোমধ্যে ছয়ট...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: ঢালিউডের নবাগত অভিনয়শিল্পী সুবাহ। বেশ কয়েকটি মুক্তিপ্রাপ্ত নাটকে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রাঙ্গনেও পা বাড়িয়েছেন। ইতোমধ্যে ছয়টি চলচ্চিত্রে কাজও করেছেন সুবাহ। যখনই একদম মুক্তির দ্বারপ্রান্তে রয়েছে তার অভিনীত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি, ঠিক এর আগেই ডিসেম্বরের ১ তারিখে কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই খবর প্রচারের পরপরই সম্পর্কে ফাটল ধরে দুজনের। 

এক পর্যায়ে দুজনই আলাদা থাকতে শুরু করেন। এখানেই শেষ নয়, দুজনই থানায় সাধারণ ডায়েরি করেন। সুবাহ ইলিয়াসের বিরুদ্ধে মারধর ও ভ্রূণ নষ্টের অভিযোগ করেন। অন্যদিকে ইলিয়াস সুবাহর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।
 
এমন অবস্থায় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসে গায়ক ইলিয়াসের বিচারের দাবি জানালেন সুবাহ। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

বিজ্ঞাপন

সুবাহ বলেন, ‘‘ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।’’

নায়িকা আরো বলেন, ‘‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’’

সংবাদ সম্মেলনে সুবাহ আরও বলেন, ‘‘আমি আগে এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকিও দিচ্ছে।’’

বিজ্ঞাপন

রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। নবাগত এই নায়িকা ৬টি সিনেমায় অভিনয় করেছেন। তবে এর একটিও এখনও মুক্তি পায়নি।  

অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD