Logo

ফের একসঙ্গে দেব-শুভশ্রী, নতুন ছবিতে চমক

profile picture
বিনোদন ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:৩৩
ফের একসঙ্গে দেব-শুভশ্রী, নতুন ছবিতে চমক
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। একাধিক সফল সিনেমার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই জুটিকে ঘিরে ইতোমধ্যে টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন থাকলেও পর্দায় তাদের রসায়ন সবসময়ই দর্শকপ্রিয় থেকেছে।

বিজ্ঞাপন

এবার শুধু অভিনয়েই নয়, নতুন দায়িত্বেও দেখা যাবে দেবকে। প্রথমবারের মতো তিনি পরিচালকের আসনে বসছেন। নিজের পরিচালিত এই সিনেমাতেই নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী।

তবে চমক এখানেই শেষ নয়। এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন তিনি সিনেমা থেকে দূরে ছিলেন। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে তার কাজ বন্ধ থাকলেও বিষয়টি সমাধানে উদ্যোগ নেন দেব। সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা শেষে তার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তবে অনির্বাণের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’, যদিও চূড়ান্ত নাম এখনো ঘোষণা হয়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, ছবিটির শুটিং চলবে টানা কয়েক মাস ধরে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিন ধরে শুটিং চলবে, যেখানে প্রায় ১০ হাজার টেকনিশিয়ান কাজ করবেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও কাহিনি—একাধিক দায়িত্বে থাকবেন দেব। ফলে এই নতুন প্রকল্প ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।

উল্লেখ্য, দেব-শুভশ্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুমকেতু’ গত বছর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD