আমির খানের স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত?

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তার স্ত্রী গৌরী স্প্র্যাটকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে প্রতিষ্ঠিত এই উদ্যোক্তার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ম্যাজিকব্রিক্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফ্যাশন স্টাইলিস্ট ও বিউটি সেলুন উদ্যোক্তা গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ থেকে ৪০ কোটি রুপি। সফল ব্যবসা পরিচালনা, ফ্যাশন খাতে দীর্ঘদিনের কাজ এবং বিভিন্ন বিনিয়োগ থেকেই তিনি এই সম্পদ গড়ে তুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৪৭ বছর বয়সী গৌরীর জন্ম ভারতের বেঙ্গালুরুতে। ছোটবেলা থেকেই তিনি সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের সঙ্গে পরিচিত পরিবেশে বেড়ে ওঠেন। তার মা বেঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন, যা পরবর্তীতে গৌরীকে একই খাতে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন এবং কাপড়ের ব্যবসার সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে ২০০৭ সালে ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’-এর সহ-মালিক ও ব্যবস্থাপনার দায়িত্বে যুক্ত হন। বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি সফল শাখা পরিচালনা করছেন তিনি।
শুধু সৌন্দর্য খাতেই নয়, গৌরী সৃজনশীল অঙ্গনেও সক্রিয়। তিনি ‘আমির খান প্রোডাকশনস’-এর বিভিন্ন প্রকল্পে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তার পারিবারিক ও শিক্ষাগত পটভূমিও বেশ বৈচিত্র্যময়। বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশের। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি যুক্তরাজ্যে যান। পরে ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান। জানা গেছে, তারা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরীকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন তিনি। পরে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। নতুন জীবনসঙ্গী গৌরী স্প্র্যাটকে নিয়ে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।








