Logo

‘আলফা’ নিয়ে সমালোচনা; আলিয়ার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন করণ

profile picture
বিনোদন ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৩:১৭
‘আলফা’ নিয়ে সমালোচনা; আলিয়ার পাশে দাঁড়িয়ে মুখ খুললেন করণ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ছবির অ্যাকশন ও আলিয়ার অভিনয়ের প্রশংসা করছেন, আবার কেউ চিত্রনাটার সমালোচনা করছেন। এমন পরিস্থিতিতে ছবিটির পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

বিজ্ঞাপন

তিনি দাবি করেছেন, অনলাইন সমালোচনার চেয়ে দর্শকদের সমর্থনই বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সমর্থনই ছবিটির ভালো সূচনার প্রমাণ।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় করণ জোহর তার ‘গডচাইল্ড’ আলিয়া ভাটকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রযোজক আদিত্য চোপড়া এবং যশ রাজ ফিল্মসের ভূয়সী প্রশংসা করেন। তার ভাষ্য, বর্তমানে সিনেমা হলে দর্শক টানাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও ‘আলফা’ শক্তিশালী সূচনা করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

করণ লিখেছেন, দর্শকরাই আসল শক্তি এবং তারা অনলাইন নেতিবাচক প্রচারণার ঊর্ধ্বে। তিনি আরও বলেন, আলিয়া ভাটের তারকাখ্যাতি, বড় পর্দায় দর্শক টানার সক্ষমতা এবং অভিনয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই। পাশাপাশি যশ রাজ ফিল্মস ধারাবাহিকভাবে বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করে প্রেক্ষাগৃহকেন্দ্রিক বিনোদনকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সিনেমাপ্রেমীদের উদ্দেশে করণ জোহর আহ্বান জানিয়ে বলেন, অযথা নেতিবাচক আলোচনায় সময় নষ্ট না করে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার মাধ্যমে সিনেমা শিল্পকে সমর্থন করা উচিত।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিলকের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ৭ হাজার ৫৩৪টি শো থেকে ‘আলফা’ প্রায় ৯ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করেছে। একই দিনে ছবিটির ভারতীয় গ্রস আয় ছিল প্রায় ১১ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে আরও প্রায় ৫ কোটি রুপি যোগ হওয়ায় প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ১৬ কোটি ১০ লাখ রুপিতে।

বিজ্ঞাপন

প্রথম দিনে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২০ শতাংশ। তবে দ্বিতীয় দিনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩ হাজার ৫৪৮টি শো থেকে ছবিটি প্রায় ৩ কোটি রুপি নেট আয় করেছে। এদিন দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ১৬ শতাংশ। যদিও দ্বিতীয় দিনের চূড়ান্ত আয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ যশ রাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা। এতে আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করেছেন শারভারি ওয়াঘ, অনিল কাপুর এবং ববি দেওল। এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও কিয়ারা আদভানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করলেও কোনো নারীকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ স্বতন্ত্র সিনেমা এই প্রথম নির্মিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দর্শকদের প্রতিক্রিয়ায় ছবিটি নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে। অনেকেই অ্যাকশন দৃশ্য এবং আলিয়ার অভিনয়ের প্রশংসা করলেও, অনেকে গল্প ও চিত্রনাটাকে অপ্রয়োজনীয়ভাবে জটিল বলে মন্তব্য করেছেন। বর্তমানে আইএমডিবিতে ছবিটির রেটিং ১০-এর মধ্যে ২.৬।

বিজ্ঞাপন

এদিকে অভিনেত্রী দিব্যা খোসলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির বক্স অফিস আয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে গিয়ে প্রায় ফাঁকা হল দেখেছেন। একই সঙ্গে নির্মাতারা আয়সংক্রান্ত পরিসংখ্যান অতিরঞ্জিতভাবে প্রকাশ করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

তবে এসব সমালোচনা সত্ত্বেও করণ জোহরের বিশ্বাস, শেষ পর্যন্ত দর্শকদের ইতিবাচক সাড়া এবং প্রেক্ষাগৃহে উপস্থিতিই ‘আলফা’র প্রকৃত সাফল্য নির্ধারণ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD