Logo

শুটিং শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১৪:৩৫
শুটিং শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা
ছবি: সংগৃহীত

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

বিজ্ঞাপন

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রকল্পের চিত্রধারণ শেষ করে তিনি ও তার দলের সদস্যরা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। ফেরার পথে ভৈরব সেতু ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি চালকসহ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা সবাই রক্ষা পেয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর তাদের গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপ ভ্যানটির পিছু নেন। কিছুটা দূর যাওয়ার পর তিনি পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে পিকআপের চালক গাড়িটি সড়কের ওপর ফেলে রেখে চাবি নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD