Logo

জন্মদিনে সাবিনা ইয়াসমিনের জীবনের অজানা অধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৬
জন্মদিনে সাবিনা ইয়াসমিনের জীবনের অজানা অধ্যায়
সাবিনা ইয়াসমিন | ফাইল ছবি

বাংলা সংগীতের ভুবনে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের নাম অনন্য। দীর্ঘ কয়েক দশকের সংগীতজীবনে চলচ্চিত্রের গান, আধুনিক গান ও দেশাত্মবোধক সংগীতসহ নানা ধারায় গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আজ ২ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে জনপ্রিয় অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’র একটি বিশেষ পর্ব নির্মাণ করা হয়েছে। এতে নিজের শৈশব, পরিবার এবং সংগীতজীবনের শুরুর সময়ের নানা স্মৃতি তুলে ধরেছেন এই শিল্পী।

গানের জগতে যেভাবে শুরু পথচলা

শিল্পী হয়ে ওঠার পেছনে পরিবারের ভূমিকা, ছোটবেলার নানা অভিজ্ঞতা এবং সংগীতের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প উঠে এসেছে অনুষ্ঠানের আলাপচারিতায়। কীভাবে ধীরে ধীরে গানের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন, সেই যাত্রার বিভিন্ন স্মৃতিও জানিয়েছেন সাবিনা ইয়াসমিন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তিনি গেয়েছেন হাজারো গান। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক সংগীতে তার অবদান আলাদা করে স্মরণীয়। বিভিন্ন প্রজন্মের অভিনেত্রীর ঠোঁটে তার গাওয়া গান দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের বাইরেও সমৃদ্ধ অবদান

চলচ্চিত্রের গানেই সীমাবদ্ধ থাকেননি সাবিনা ইয়াসমিন। আধুনিক ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধরনের সংগীতে নিজের স্বতন্ত্র গায়কী দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচয়। দীর্ঘ এই পথচলায় পেয়েছেন অসংখ্য সম্মাননা ও মানুষের ভালোবাসা।

‘শুধু গান গেয়ে পরিচয়’র বিশেষ পর্বে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘ সময়ের আলাপ করেছেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। কথোপকথনে নিজের জীবনের বিভিন্ন অধ্যায়, স্মরণীয় ঘটনা এবং সংগীতজীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জন্মদিনকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে শিল্পীর জীবনের এমন কিছু স্মৃতিও সামনে আসবে, যেগুলো দর্শকদের কাছে নতুন করে জানার সুযোগ তৈরি করবে। গান ও কথার মধ্য দিয়ে কিংবদন্তি এই শিল্পীকে আরও কাছ থেকে আবিষ্কার করতে পারবেন দর্শকরা।

বিজ্ঞাপন

‘শুধু গান গেয়ে পরিচয়’র বিশেষ পর্বটি প্রচার হবে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে। এর পুনঃপ্রচার দেখা যাবে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD