অভিনেত্রী সায়নীর ভিডিও নিয়ে উত্তাল নেটদুনিয়া!

অভিনেত্রী সায়নী গুপ্তার পরিচালিত সিনেমা ‘আসমানি’ ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। ছবিটি তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নকল করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। অভিযোগ অস্বীকার করে এবার বিনীতার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সায়নী।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) সাবেক শিক্ষার্থী বিনীতা নেগির দাবি, তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকেই ‘আসমানি’র গল্প ও সৃজনশীল উপাদান নেওয়া হয়েছে। দুই কাজের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি নিয়ে এরই মধ্যে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসডব্লিউএ) কাছে অভিযোগ করেছিলেন বিনীতা।
অভিযোগকে ভিত্তিহীন বললেন সায়নী
বিজ্ঞাপন
বিনীতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সায়নী গুপ্তা। তার দায়ের করা মামলায় অভিযোগটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং মানহানিকর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সায়নীর দাবি, এই বিতর্কের কারণে ‘আসমানি’র পেশাগত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আদালতের কাছে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষাও চেয়েছেন তিনি।
মামলার আবেদনে কপিরাইট আইনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, কপিরাইট কোনো সাধারণ ধারণাকে সুরক্ষা দেয় না; বরং ওই ধারণার মৌলিক ও সৃজনশীল প্রকাশভঙ্গিই আইনের সুরক্ষার আওতায় পড়ে।
বিজ্ঞাপন
এতে আরও উল্লেখ করা হয়েছে, একজন বয়স্ক নারী, একটি গাড়ি কিংবা একজন চালকের মতো সাধারণ উপাদানের ওপর কোনো সৃষ্টিশীল ব্যক্তির একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার সুযোগ নেই।
উৎসবযাত্রায়ও প্রভাব
মামলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে এসডব্লিউএর কাছে ‘আসমানি’ নিয়ে অভিযোগ জমা দেন বিনীতা নেগি।
বিজ্ঞাপন
অভিযোগের প্রভাব সিনেমাটির উৎসব প্রদর্শনীতেও পড়েছে বলে দাবি করেছেন সায়নী। তার অভিযোগ, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই ‘আসমানি’ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে সায়নী দাবি করেছিলেন, ‘আসমানি’ একটি মৌলিক চলচ্চিত্র। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকার কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছিলেন, তার নীরবতার অর্থ এই নয় যে তিনি অভিযোগ মেনে নিয়েছেন বা তার বলার মতো কিছু ছিল না।
অভিনয়ের পাশাপাশি গানেও সায়নী
বিজ্ঞাপন
২০১২ সালে ‘সেকেন্ড ম্যারিজ ডট কম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সায়নী গুপ্তার। পরে ২০১৬ সালে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি।
এরপর ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকেল ১৫’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সায়নী। অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত তিনি। ‘আর্টিকেল ১৫’ সিনেমার ‘কাহাব তু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।








