Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৭:২৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ফাইল ছবি।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭ জন, খুলনা বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ১০৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), সিলেট বিভাগে ৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও অন্যান্য ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

একই সময়ে সারাদেশে ১ হাজার ১১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭৬ হাজার ৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৯ হাজার ৭২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৫ জনের।

বিজ্ঞাপন

 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD