স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব সনজীদা শরমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে নিয়োগের মাধ্যমে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম তদারকি ও প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করবেন।








