Logo

ঢামেক হাসপাতালে নেওয়া হলো রাশেদ খান মেননকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ২০:৫৫
ঢামেক হাসপাতালে নেওয়া হলো রাশেদ খান মেননকে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাকে হাসপাতালে আনা হয়।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৫টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. আলতাফ হোসেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার রাশেদ খান মেননকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD