বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, পূর্বপ্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, যার জন্য পূর্বপ্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে, বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি জানান, দেশে হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আগামী রবিবার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম কার্যকর হবে এবং ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হবে।








