হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১ হাজার ৩৬২ জন

দেশব্যাপী টিকাদান কর্মসূচি চললেও হামের সংক্রমণ পরিস্থিতিতে এখনো দৃশ্যমান উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর শরীরে হামের জীবাণু নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৬৫ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৩ হাজার ৪৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১৮১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদানসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।








