হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৬০ শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৭০ জনের হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও বরিশালে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ৭২৫ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জনের। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।








