Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৯:২৩
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৮ জন।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৯৩৫ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মৃতদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী, যা মোট মৃত্যুর ৫৮ দশমিক ১ শতাংশ। অপরদিকে ১৮ জন পুরুষ, যা মোট মৃত্যুর ৪১ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুর দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে মারা গেছেন ছয়জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে চারজন, রাজশাহী বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD