Logo

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে সরকারি ওষুধ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৫ জুলাই, ২০২৬, ১৭:৩২
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে সরকারি ওষুধ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ঘটনাস্থলেই তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ। বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পড়ে আছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় নানা ধরনের ত্রুটি, অব্যবস্থাপনা ও অনিয়ম চোখে পড়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে সিভিল সার্জন, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি তিনি পাশের একটি বেসরকারি ক্লিনিকও ঘুরে দেখেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে মোরেলগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD