হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল, তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৪ জন।
বিজ্ঞাপন
একই সময়ে আরও ৮৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৩১ জন।








