Logo

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বদলি সিভিল সার্জন

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
৯ আগস্ট, ২০২৬, ১৫:০৭
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বদলি সিভিল সার্জন
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রবিবার (৯ আগস্ট) সকালে হঠাৎ করেই তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যসেবার মান এবং রোগীদের প্রয়োজনীয় সেবা যথাযথভাবে দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন। এ সময় চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী হাসপাতালের নথিপত্রসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা সম্পর্কে সরাসরি তথ্য নেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করার কাজ করছে। সাধারণ মানুষের কাছে আরও সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রান্তিক পর্যায়ে হেলথ হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

তাঁর মতে, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, উপজেলা ও প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রীর চাঁদপুরের হাসপাতাল পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি হাসপাতালের সেবার মান যাচাই ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এই আকস্মিক পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন এবং জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপের ঘটনায় চাঁদপুরের স্বাস্থ্য বিভাগে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD