বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ নিরাপদে থাকতে পারবে না

বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ নিরাপদে বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকারের মতো নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী এর আগে আসেননি, ভবিষ্যতেও আসবেন না।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শুধু সরকার নয়, চিকিৎসকরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। কেউ নিজ বাড়ি কিংবা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে সবাই অবগত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি স্বাস্থ্যখাতকে ক্ষতিগ্রস্ত না করে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রবাসীদের অবদানের প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ তরুণ-তরুণী বিদেশে কর্মরত রয়েছেন। তারা দেশে অর্থ না পাঠালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের দিকে চলে যেত এবং মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সংকট তৈরি হতো। এমনকি অনেকের বেতন ও খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়ত।
তিনি বলেন, দেশের জন্য সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারলে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।








