অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে এতদিন এ কার্যক্রমে বিলম্ব হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এদিকে যোগদান ও পদায়নের দাবিতে রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক। আগামী রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগদানের বিষয়ে ঘোষণা এলেও কর্মসূচি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।








