দায়িত্বে ব্যর্থ হলে অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) দায়িত্ব পালনকালে কেউ কাজে ব্যর্থ হলে তাকে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। শনিবার রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘বর্জ্য শোভাযাত্রা ও ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএসসিসি প্রশাসক বলেন, দূষণের দিক থেকে বিশ্বের বিভিন্ন শহরের তুলনায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি নগরবাসীকে নিজ নিজ দায়িত্ব থেকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। আব্দুস সালাম বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পুরো শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে শাহবাগ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।








