Logo

ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিলেন ডিএসসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৯:৩৪
ঢাবির দুই ছাত্রী হলে ফগার মেশিন দিলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি ছাত্রী আবাসিক হলে মশক নিধনে ব্যবহারের জন্য ফগার মেশিন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ কর্তৃপক্ষের কাছে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক দুটি হল পরিদর্শন করেন। সে সময় তিনি জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মশা নিয়ন্ত্রণে ফগার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে এডিস মশা নিয়ন্ত্রণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ফগার মেশিনের যথাযথ ব্যবহারের মাধ্যমে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে দুই হলের প্রশাসনের প্রতিনিধিরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD