রাজধানীতে ডিএসসিসির অভিযানে এডিস মশার লার্ভা শনাক্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ অভিযানে রাজধানীর মানিকনগর এলাকায় পাঁচটি বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএসসিসি জানায়, বারবার সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরও সংশ্লিষ্ট বাসাবাড়ি ও স্থাপনার মালিক বা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অভিযানে এডিস মশার লার্ভা শনাক্ত হয়। পরে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন

এ সময় যেসব স্থানে লার্ভা পাওয়া গেছে, সেগুলো লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে বিশেষ মশক নিধন অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।








