Logo

সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, চার মাসে দৃশ্যমান পরিবর্তনের আশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ২০:৪৭
সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, চার মাসে দৃশ্যমান পরিবর্তনের আশা
ছবি প্রতিনিধি।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে চলমান উচ্ছেদ অভিযান তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই দিনে মানিকনগরে ৮৮০ মিটার দীর্ঘ একটি প্রধান সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের সময় প্রশাসক টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল এবং শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখল, যানজট ও বিশৃঙ্খলামুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান এবং তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে ২ টি করে ৪ টি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা টার্মিনালের নির্ধারিত স্থান ব্যবস্থাপনায় ফিরে আসবেন।

তিনি আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানিগঞ্জে নেয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়াও দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭নং ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মানিকনগর বিশ্বরোড হতে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন হাবিবুর রশিদ হাবিব এম পি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD