আগামীকাল ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জোনাল অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের কয়েকটি ফিডার সাময়িকভাবে শাটডাউনে রাখা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর ফলে DH-1A, 3C, 6F, 7G, DH-8H, DH-9I, DH-10J ও 11K ফিডারের আওতাধীন ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, থানা এলাকা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমড়াইল, হাসপাতাল এলাকা, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড, মাদ্রাসা রোড থেকে সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা সড়কের উত্তর পাশ, নতুন দক্ষিণপাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাঁও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরার দক্ষিণাংশ, জলশীন, কান্দাপাড়া, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর, ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত এলাকা এবং ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








