Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৬:১১
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু সিলেটেই মারা গেছে ৩ শিশু। একই সময়ে দেশজুড়ে হামের উপসর্গসহ নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬৩ জন। এ নিয়ে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হামের উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে সারাদেশে আরও ৯৮৮ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের নানা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD