Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৬, ১৭:৩৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।

বিজ্ঞাপন

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD