Logo

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৬:১৬
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে হামের উপসর্গ থাকা তিনজনের মৃত্যু হয়েছে। ফলে গত মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামসহ হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৯৬ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৯৭ হাজার ৭২২ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৯ জন। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৮ হাজার ১৪২ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD