হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭৩ শিশু। রবিবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১ হাজার ১৬২ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৮০। এ সময়ে এক হাজার ১০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৫ শিশু।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।








