পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি আরব

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সৌদি আরব ৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিচ্ছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ শক্তিশালী করার অংশ হিসেবে সৌদি আরব এই বিপুল অঙ্কের অর্থ সহায়তা প্রদান করবে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতকেও বিলিয়ন ডলারের ঋণ ফেরত দেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন:
বিজ্ঞাপন
দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফেডারেল অর্থ ও রাজস্ব মন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন যে, সৌদি আরব অতিরিক্ত ৩ বিলিয়ন মার্কিন ডলার আমানত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামী সপ্তাহে তা সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক স্প্রিং মিটিংয়ে যোগ দিতে ওয়াশিংটনে থাকা আওরঙ্গজেব আরও জানান, সৌদি আরবে থাকা বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের আমানতও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।








